নারায়ণগঞ্জে সওজের ৫০ কোটি টাকার জমি উদ্ধার, পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে সওজের ৫০ কোটি টাকার জমি উদ্ধার, পাল্টাপাল্টি অভিযোগ
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জে সওজের ৫০ কোটি টাকার জমি উদ্ধার, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম ঘিরে ভোগ-দখলকারীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠে এসেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে সাইনবোর্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সরকারি জমি উদ্ধারের উদ্যোগ ইতিবাচক হলেও উচ্ছেদ প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয়, সে বিষয়ে নজরদারি প্রয়োজন। উদ্ধার অভিযান প্রকৃত শুদ্ধি অভিযানে পরিণত হওয়া জরুরি।

উচ্ছেদ হওয়া মনির স্টোরের মালিক মনির কালের কণ্ঠকে বলেন, ‘এলএ ৬৭–৬৮/১৪ নম্বর সরকারি এই ভূমি উচ্ছেদ করা হলেও এই জায়গার লিজের মেয়াদ এখনো রয়েছে এবং এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে যার রিট নাম্বার ৭০১৮/১৪।’

তিনি আরো বলেন, ‘পরিজাতের জায়গা উচ্ছেদ করা হলেও একই এলএ কেসের অধিগ্রহণ করা ভারটেক্স লিফট কম্পানির জমি এখনো তাদের দখলে রয়েছে।
উভয়েরই হাইকোর্টে রিট থাকলেও আজ পারিজাতের দখলে থাকা জমি উদ্ধার করা হয়েছে, অথচ ভারটেক্সের জমি উচ্ছেদ হয়নি, যা বোধগম্য নয়। উচ্ছেদ হওয়া জায়গাটি লাব্বাইক বাস মালিক সমিতির জন্য লিজের আবেদন করা হয়েছে। সে কারণেই এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম কালের কণ্ঠকে জানান, উচ্ছেদকালে সড়ক ও জনপদের ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
যাদের দখল অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে, কেবল তাদেরই উচ্ছেদ করা হয়েছে। বৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৭   ২০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ