জাপানকে উড়িয়ে দেয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড

প্রথম পাতা » খেলাধুলা » জাপানকে উড়িয়ে দেয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



জাপানকে উড়িয়ে দেয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে জাপানের বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। জাপানকে হারানোর ম্যাচে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইল মালাজকজুক।

নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাপান। তবে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি তারা। সর্বোচ্চ ৭৯ অপরাজিত ছিলেন হুগো তানি-কেলি।

এছাড়াও, ওপেনার নিহার পারমার ৩৩, মন্টগোমেরি হারা-হিঞ্জে ২৯ এবং চার্লি হারা-হিঞ্জের ব্যাট থেকে আসে ২৪ রান। তাতে ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ২০১ রানের পুঁজি পায় জাপান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন নাদেন কোরে।

এই লক্ষ্য তাড়া করতে নিয়ে ঝড়ো ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উইল মালাজকজুক এবং নীতেশ স্যামুয়েল। ওপেনিং জুটি থেকে আসে ১৩৫ রান। যার ১০২ রানই আসে মালাজকজুকের ব্যাট থেকে। মাত্র ৫১ বলে শতক হাঁকিয়ে গড়েন বিশ্বরেকর্ড।

এর আগে যুব বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল পাকিস্তানের কাসিম আকরামের দখলে। ২০২২ আসরে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ বলে শতক হাঁকিয়েছিলেন তার রেকর্ডই ভাঙলেন মালাজকজুক।

মালাজকজুক ছাড়াও স্যামুয়েল করেন ৬০ রান। মাত্র ২৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় তারা হারায় দুইটি উইকেট।

যুব বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতেও শ্রীলঙ্কা থেকে রান রেটে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এদিকে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জাপানের।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৪০   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ