নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার গোগনগর এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন বিডি’ নামের একটি প্লাস্টিক দানা উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২১ জানুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত পৌনে দুইটার দিকে গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামে প্লাস্টিকের দানা উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের ৩টি, হাজীগঞ্জের ২টি ও ফতুল্লার ২টি সও মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সময় সংবাদকে বলেন, ‘কারখানাটিতে দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় উৎপাদিত প্লাস্টিকের দানা, কাঁচামাল ও প্রিন্টার সহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাবে।’

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৩   ২০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ