প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ

প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নিজ বাড়ির কাছে পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ফুটবল খেলায় অংশ নেন তিনি। এরপর সালাহউদ্দিন আহমদ সকাল ১১টার দিকে নির্বাচনী প্রচারণা শুরু করেন চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মাধ্যমে।

প্রচারণার শুরুতে সবার কাছে দোয়া প্রার্থনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফার্স্ট (প্রথম) হই।
এবারও এমনভাবে ফার্স্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন। ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা স্কুল করেছি। এখন এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবুনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।

এ সময় তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদরাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ বুধবার ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এই আসনে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৯   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ