একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি: তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি: তারেক রহমান
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটির পর একটি নির্বাচন হয়েছে কিন্তু জনগণকে ভোট দিতে দেয়া হয়নি। দেশের কেউ কোন অন্যায়ের প্রতিবাদ করতে পারতো না। অন্যায়ের প্রতিবাদ জানালে তাদের, গায়েবি মামলা দিয়ে ধরে নিয়ে যেতো তা না হলে হত্যা করতো। এ রকম ঘটনা দেশে শত শত ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার সময়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের উন্নয়নে অনেকগুলো প্রকল্প নেয়া হয়। ২০০৮ সালে এসে ষড়যন্ত্রের নির্বাচনে স্বৈরাচার আসলো তখন সব পন্ড হয়ে গেলো।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে মোবাইল নম্বর নিয়ে মা বোনকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, গত ষোল বছর দেশে ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে বর্তমানে আরকটি রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারেক রহমান সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন, সবাই অত্যন্ত সতর্ক ও সজাগ থাকবেন। কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে। সেই সাথে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, পত্রিকায় পড়েছি তারা ব্যালট পেপার সব নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। তারা ভোট চুরির প্রক্রিয়া শুরু করেছে।

সভা শুরুর আগে মৌলভীবাজার-৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থীকে মঞ্চে পরিচয় করিয়ে দেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১০:০০   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ