বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শরিফুল

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শরিফুল
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শরিফুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আইসিসির কথায় রাজি হয়নি বিসিবি। আর এই সিদ্ধান্তের জন্য বিসিবিকে সাধুবাদ জানিয়েছেন তারকা পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে এই কথা বলেন শরিফুল।

তিনি বলেন, বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।

বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলতে নারাজ বাঁ-হাতি এই পেসার, আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।

সদ্য শেষ হওয়া বিপিএলে রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জার্সিতে খেলা শরিফুল এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি (২৬) বোলার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গতবার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার জিতেছেন শরিফুল।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১২   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ