জুলাই শহীদদের আত্মত্যাগেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই শহীদদের আত্মত্যাগেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: খোকন
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



জুলাই শহীদদের আত্মত্যাগেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ২৪ এর জুলাই শহীদদের আত্মত্যাগেই আন্দোলন তরান্বিত হয়েছে, সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন তাদের কাছে জাতি চির কৃতজ্ঞ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই যোদ্ধা শহীদ তাহমিদের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরুতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণরে সরকার হলে শিক্ষার্থীদের জীবন উৎসর্গ করা স্বার্থক হবে। জনগণের আকাঙ্খায় একটি দ্বায়বদ্ধতা ও কাঙ্খিত সরকার গঠন হলেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অগামী দিনে দেশ পরিচালনা করতে হবে। জনগণের আকাঙ্খা ও শহীদদের রক্তের সাথে বেঈমানী করলে বিগত সরকারের মত একই পরিণতি হবে।

খায়রুল কবির বলেন, মনে রাখতে হবে আল্লহর পরে জনগণই সকল ক্ষমতায় উৎস। বিএনপি নির্বাচিত হলে জনগণের সাংবিধানিক, গণতান্ত্রিক ও সকল মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের অনুরোধ জানান। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৮   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ