অস্ত্র ও গুলিসহ সোনারগাঁয়ের বিএনপি নেতা ডন বজলু গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্ত্র ও গুলিসহ সোনারগাঁয়ের বিএনপি নেতা ডন বজলু গ্রেপ্তার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



অস্ত্র ও গুলিসহ সোনারগাঁয়ের বিএনপি নেতা ডন বজলু গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্র কেনা–বেচা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিন সহযোগী হলেন— মৃত সাদেক আলীর ছেলে সাইদুল (৩৪), মৃত নূর উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৩), নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন (২০)। তারা সবাই সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার বাসিন্দা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি। এলাকায় তিনি বিভিন্ন ঘটনায় আলোচিত ও সমালোচিত। এর আগে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনার পর সমালোচনার মুখে দল থেকে তাকে বহিষ্কার করা হলেও পরে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪০   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ