জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সারাহ কুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সারাহ কুক
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সারাহ কুক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট এবং ডেপুটি সেক্রেটারি (পলিটিক্যাল) কাটে ওয়ার্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনাসহ ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ১২:১৬:৫০   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কান ছিঁড়ে স্বর্ণের দুল লুট, মাদারগঞ্জে আতঙ্ক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ