বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোন কাজ হয়নি। ভূয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি হয়েছে।

তিনি বলেন, বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না। সারাদেশে লক্ষ্য করবেন বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে সে অবস্থাতেই রয়েছে। আজকেও যে রাস্তার মোড়ে পথসভা করছি এটিও বিএনপির করা।

রবিবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিলো। অবশ্য ৫ আগষ্টের পর থেকে তা অনেকটা কমে গিয়েছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে।

তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন তাহলে এ দেশ আবার স্বয়ং সম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১২   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব ফেয়ার ২০২৬ : উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির
আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
কাল‌কি‌নি ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ, ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ