ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল: রেজাউল করিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল: রেজাউল করিম
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল: রেজাউল করিম

‘আবার আরেক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল’- বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনি এলাকা রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি একা হয়ে গেছে, আসলে আমরা এক নই আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। সেই সঙ্গে দেশের সম্মানিত ওলামা মাশায়েকগণও রয়েছেন। তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাতপাখা প্রতীকের সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম-৪ আসনে দলটির প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩০   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ