নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ড. মঈন খান
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ড. মঈন খান

নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান।

আজ সোমবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, সুশিক্ষা ব্যতীত আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এজন্য সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য পর্যাপ্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। সব দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় নরসিংদীতে ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। তাই নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

মঈন খান বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে হলে মানুষের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র দিতে হবে এবং মানুষকে উদারনীতি মানসিক শিক্ষা দিতে হবে। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:২৮   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ