ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ফিরবেন: কায়কোবাদ

প্রথম পাতা » চট্টগ্রাম » ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ফিরবেন: কায়কোবাদ
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে  ফিরবেন: কায়কোবাদ

ভোটের দিন ফজরের নামাজ আদায় করে সবাইকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি ভোট দেওয়ার পর কেন্দ্রেই অবস্থান করে ফলাফল নিয়ে ঘরে ফেরার জন্যও জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

সোমবার বিকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কায়কোবাদ বলেন, জনগণের খেদমত করতে গিয়ে তাকে মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে।

তিনি বলেন, আগে যেভাবে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন, এবারও তার চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন, এই বিশ্বাস আমার আছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও এখন জামায়াতে ইসলামী ফ্যাসিস্টদের মতো আচরণ করছে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আমজাদ আলী তসু, জহির সিদ্দিকী, জামাল হোসেন; উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা; উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও সদস্য সচিব সৈয়দ হাসান আহম্মেদ; স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রীমা।

কাজী সফিক ও ছাত্রদল নেতা মীর জাহিদ হাসান সম্রাটের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ বাদল, সাইফ উদ্দিন তুহিন, মীর হাসান ইকবাল, হাজী রুকন উদ্দিন, নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন কলি, হাবীবুর রহমানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:১০:০৭   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ