ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি অনেক সুযোগ বয়ে আনবে : মোদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি অনেক সুযোগ বয়ে আনবে : মোদি
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি অনেক সুযোগ বয়ে আনবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিশাল বাণিজ্য চুক্তি তার দেশের জন্য বিপুল সম্ভাবনা বয়ে আনবে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার তিনি বলেন, বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ জুড়ে থাকা এই চুক্তি উভয় পক্ষের জন্যই ব্যাপক সুফল বয়ে আনবে।

ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের আগে নয়াদিল্লিতে মোদি বলেন, ‘বিশ্বজুড়ে মানুষ এই চুক্তিকে সব চুক্তির সেরা (মাদার অব অল ডিল) হিসেবে আলোচনা করছে।’

তিনি জানান, ভারতের জন্য এই চুক্তি বস্ত্র, রত্ন ও অলঙ্কার এবং চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বড় ধরনের গতি আনবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপীয় ইউনিয়নের কোটি কোটি মানুষের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করবে।’

বাংলাদেশ সময়: ২২:৪১:৫৫   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ