যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

উত্তর-পূর্ব ইউক্রেনে একটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। মঙ্গলবার এ ঘটনাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে মস্কোর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে হামলা তীব্রতর করেছে রাশিয়া।
রাতভর দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে একটি ড্রোন ট্রেনে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। এতে ৫ জন নিহত হন।
প্রসিকিউটররা জানিয়েছেন, ট্রেনের শেষের দুই বগিতে আঘাত হেনেছে ড্রোনটি। ঘটনাস্থল থেকে পাঁচজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে তীব্র শীতের মধ্যে লাখো বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের জ্বালানি বিষয়ক মন্ত্রী ডেনিস শ্যামিহাল জানিয়েছেন, গত সপ্তাহে রাশিয়ার হামলার পর রাজধানীর ৭ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এর আগে ওডেসায় রাশিয়ার ৫০টির বেশি ড্রোন হামলার তীব্র নিন্দা জানান জেলেনস্কি। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, এ ধরনের প্রতিটি রাশিয়ান হামলা চলমান আলোচনাকে ঝুঁকির মুখে ফেলছে এবং যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৫৮   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ