স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল

২০২৬ বিশ্বকাপের দামামা বাজার আগেই নির্ধারিত হয়ে গেল ২০৩০ বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞের ফাইনালের ভেন্যু। ২০৩০ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনে। সোমবার (২৬ জানুয়ারি) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুজান এই তথ্য নিশ্চিত করেছেন।

মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ফাইনালের ভেন্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই মরক্কো ও স্পেনের মধ্যে এক ধরনের লড়াই চলছিল। তবে সোমবার সংবাদমাধ্যমকে রাফায়েল লুজান স্পষ্ট করে বলেন, ‘স্পেনই বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।’

তবে কোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে বলেননি লুজান।

এদিকে স্প্যানিশ গণমাধ্যমগুলোর জোরালো দাবি, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ঐতিহাসিক ‘সান্তিয়াগো বার্নাব্যু’ স্টেডিয়ামেই হবে ফাইনাল। এছাড়া বার্সেলোনার নবনির্মিত ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামটিও ফাইনালের ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল। ২০২৮ সালে কাজ শেষ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম (ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার)।

২০৩০ সালের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ। এই আসরটি হবে তিনটি মহাদেশ জুড়ে। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও উদ্বোধনী এবং বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

বাংলাদেশ সময়: ১১:৪০:১১   ২৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ