সেন্টমার্টিন ও সি-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

প্রথম পাতা » চট্টগ্রাম » সেন্টমার্টিন ও সি-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



সেন্টমার্টিন ও সি-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

কক্সবাজারের টেকনাফে নবনির্মিত ‘সি-বিচ’ এবং প্রবাল দ্বীপের ‘সেন্টমার্টিন’ বর্ডার আউটপোস্টের (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান।

বিজিবি জানায়, বুধবার (২৮ জানুয়ারি) সেন্টমার্টিন বিওপি উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক। সেখানে বিজিবি সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্বরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ় করা এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এই বিওপিটি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা বাড়বে।

এরপর বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত ‘সি-বিচ বিওপি’ উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। নতুন এই সি-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সেখানে অবস্থানরত সদস্যদের কর্মদক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিরাপত্তার দায়িত্ব পালন করত। পরে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। তবে সীমান্ত ও দ্বীপের গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। নতুন বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে দ্বীপটিতে বিজিবির কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পেল।

বাংলাদেশ সময়: ১৪:৩১:১৩   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ