মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপির উদ্দেশে পরওয়ার

প্রথম পাতা » খুলনা » মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপির উদ্দেশে পরওয়ার
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপির উদ্দেশে পরওয়ার

নির্বাচনী সহিংসতা নিয়ে বিএনপিকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমিরের বক্তব্যকে উদ্ধৃত করে বলেছেন, আপনারা এখনই মাথা গরম করবেন না। মাঘ মাসে যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন?

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী উঠান বৈঠক ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেরপুরের একটি ঘটনার উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেরপুরের শ্রীবরদীতে বিএনপি প্রার্থীর সমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। নির্বাচনী সহিংসতায় জামায়াতে ইসলামীর একজন নেতা শহীদ হয়েছেন।’ তিনি মন্তব্য করেন, ‘অনুষ্ঠানে আসবে পরে, বসবে সামনে, এসব কারা করে, তা দেশের মানুষ জানে।’

সরকার প্রধান, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে জামায়াত নেতা বলেন, ‘এই ঘটনার যদি আর কোনো পুনরাবৃত্তি ঘটে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে কি না, সেটি প্রশ্নবিদ্ধ হবে। এই হানাহানি যদি শুরু হয়ে যায়, আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না।’

হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করবেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩৭   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ