বোয়ালমারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



বোয়ালমারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃত যুবদল নেতার নাম মাহবুব হাসান সজীব, তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের অনুগামী বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। এসময় তার হেফাজত থেকে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং বোয়ালমারী থানা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩০   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ