দেশের সব ধর্ম-বর্ণের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের সব ধর্ম-বর্ণের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে : সালাহউদ্দিন আহমদ
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



দেশের সব ধর্ম-বর্ণের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই দেশে সব ধর্ম-বর্ণের মানুষ তার নাগরিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে, এটাই বিএনপির অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হিন্দুপাড়ায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

বিএনপির ইশতেহারে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সব দাবিদাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব ধর্ম-বর্ণের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি—আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এই দেশে ধর্ম-বর্ণ জাতের ভিত্তিতে কোনো বিভাজন হবে না কিংবা বিভাজন করতে দেওয়া হবে না।
বিএনপি উন্নয়ন, অগ্রগতি, প্রগতি ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যা বিএনপি অতীতে প্রমাণ করেছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম থেকেই এ দেশের সব ধর্ম-বর্ণ জাতি-গোষ্ঠীর মানুষের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটাই এদেশের ইতিহাস স্বীকৃত।
আগামীতেও সব ধর্ম-বর্ণের মানুষ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে এ দেশে বসবাস করবে। সুতরাং এ দেশের সব ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। এ দেশে সবার অধিকার সমান। তাই বিএনপির স্লোগান একটাই—সবার আগে বাংলাদেশ।

এতে হিন্দু সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ একাধিক ব্যক্তি, চকরিয়া উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:২৮   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ