একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান

প্রথম পাতা » খুলনা » একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান

একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেয়ার মত শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আসাদুজ্জামান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এ রকম শিরকি কথা-বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন।

অ্যাটর্নী জেনারেল বলেন, ‘দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এ রকম শিরকি কথা বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন।’

এ সময় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচন না হওয়ার মতো সব আশঙ্কা কেটে গেছে। নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। দেশের মানুষ নির্বাচনের উৎসবে মেতে উঠেছেন। নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।’

এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি।

পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৪   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ