স্বাধীনতার পর সন্ত্রাসবাদ-গুণ্ডামি-ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে : মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতার পর সন্ত্রাসবাদ-গুণ্ডামি-ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে : মামুনুল হক
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



স্বাধীনতার পর সন্ত্রাসবাদ-গুণ্ডামি-ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর সন্ত্রাসবাদ, গুণ্ডামি ও ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের মানুষ যখন ভাতের ও ভোটের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, ঠিক তখনই গুম-খুন হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ২১৪ বছর এ দেশের মানুষ শাসনের নামে শোষিত হয়েছে।
বৈষ্যমের শিকার হয়েছে। এ দেশের মানুষের অধিকারটুকুও কেড়ে নিয়েছে বিদেশি শাসকরা। ১৯০ বছর ইংরেজ-ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হয়েছে। ১০০ বছর ভারতের দাদাবাবুদের জমিদারি প্রথা ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে।
এরপর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হয়েছে ২৪ বছর। এভাবে ২১৪ বছর লড়াই-সংগ্রাম করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি মানচিত্র পেয়েছে। একইসাথে পেয়েছে লাল সবুজের পতাকা।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ ভেবেছিল আর কোনদিন শোষিত হতে হবে না। কিন্তু সেই দৃশ্যের পরিবর্তন হয়নি। আগে বিদেশিদের সাথে শোষিত হয়েছে, এখন স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশি মানুষ দ্বারা শোষিত হচ্ছে। শুধু শাসকের ধরণ বদলেছে কিন্তু শোষনের ধরণ পাল্টায়নি।

মাদারীপুর-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, বাংলাদেশ জাময়াতে ইসলামি কেন্দ্রীয় কর্ম পরিষদ-এর সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, সাবেক নায়েবে আমির ড. কাজী আবুল বাসার, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসাইনসহ সহ ১১ দলীয় নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২২   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ