যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

প্রথম পাতা » কিশোরগঞ্জ » যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘এই বাংলাদেশে জুলুমতন্ত্র, মাফিয়াতন্ত্র, দুর্নীতি ও চাঁদাবাজির রাজতন্ত্র কায়েম করে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যারা ইনসাফের কথা বলবে, যারা সত্যের পথে চলবে, যারা কথা ও কাজে মিল রাখবে, তারাই ক্ষমতায় টিকে থাকবে, ইনশাল্লাহ।’

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে নীলফামারী-৪ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘গত ৫৪-৫৫ বছরে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা বারবার প্রতারিত হয়েছি।
এই উত্তরবঙ্গে অনেক নেতা হয়েছিল, কেউ কথা রাখেনি। যারা ক্ষমতায় এসেছিল তারাই উত্তরবঙ্গের অপার সম্ভাবনাকে ধূলিষ্যাৎ করে দিয়েছে সীমাহীন দুর্নীতির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, ভারতের প্রেসক্রিপসনের রাজনীতির মাধ্যমে। যার কারণে এই উত্তরবঙ্গে মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই।’

তিনি বলেন, জুলাই বিপ্লবে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, সেই স্ফুলিঙ্গ উঠেছিল উত্তরবঙ্গ থেকে।
শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বলেছিল বুকের ভেতর উঠছে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। তার সেই বীরত্ব সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল।

ডাকসু ভিপি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষের ভাগ্যেও পরিবর্তন ঘটাতে হয়। কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে হবে।
কিভাবে মানুষের কাছে জবাবদিহি করতে হয়।’

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটি এম আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতে আমির ও নীলফমারী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, নীলফামারী-৪ আসনের জামায়াতের প্রার্থী হাফেজ মুনতাকিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৬   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ