মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি কর্মকর্তা নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি কর্মকর্তা নিহত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি কর্মকর্তা নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় এস এম তোজাম্মেল হোসেন (৫৭) নামে এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বালিজুড়ী-ভাটারা প্রধান সড়কের পলিশা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে। তিনি সিধুলী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তোজাম্মেল হোসেন ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেলযোগে বালিজুড়ীস্থ নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পলিশা ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে মুখ ও মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই অপর মোটরসাইকেলের চালক পালিয়ে যায়।

নিহতের সহকর্মী আদারভিটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান পারভেজ সেমি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সারাদিন পরিষদের কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল। আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। তিনি জানান, মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক মোটরসাইকেল চালককে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৩:২২   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
আজকের রাশিফল
জামালপুরে ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্রে শতাধিক আহত, চার শিশুর মৃত্যু
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ