নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকারের পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। এটা যারা করবে জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে। কেউ যদি নির্বাচন না করতে চায়, সেটি সেই দল আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত। যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, সবাইকে নির্বাচনের শেষ পর্যন্ত থাকতে হবে।
নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সবাইকে মিলে রাষ্ট্র চালাতে হবে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের ফল ভোটের দিন ঘোষণা করতে হবে।
প্রয়োজনে গণভোটের ফল দুই দিন সময় নিতে পারে নির্বাচন কমিশন। তবে সরকারের যদি সদিচ্ছা থাকে, নির্বাচন কমিশন যদি কাজ করে, সে ক্ষেত্রে ওই দিনই ফল ঘোষণা করা সম্ভব। তবে কোনোভাবেই নির্বাচনের ফল বিলম্ব জনগণ মানবে না।’

তিনি বলেন, ‘আমার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী, জামায়াতসহ কোনো প্রার্থীর ফেস্টুন ছেঁড়া হচ্ছে না। অভিযোগ শোনা যাচ্ছে, অস্ত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনের দু-তিন দিন আগে এলাকায় সন্ত্রাস করা হবে, কালো টাকার খেলা করা হবে। যারা নেতৃত্ব পর্যায়ের রয়েছে তাদের কিনে ফেলা হবে।’

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:০৩   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ