এবার হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



এবার হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা

চলতি বছর হজ শেষে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ–১ ও প্যাকেজ–২ এর হজযাত্রীদের তিন কোটির বেশি টাকা ফেরত দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে শেষ কর্মদিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন,

গত বছরের মতো এ বছরও সরকারি খরচে কাউকে হজে নেওয়া হবে না। তিনি দাবি করেন, গত দেড় বছরে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোকে আরও সক্রিয় ও গতিশীল করার চেষ্টা করেছেন।’

ড. খালিদ হোসেন জানান, ২০২৫ সালের হজে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি মেডিকেল সার্ভিস কোম্পানির সঙ্গে হজযাত্রীপ্রতি দুই সৌদি রিয়াল হারে চুক্তি করা হলেও ২০২৬ সালের হজে সফল নেগোসিয়েশনের মাধ্যমে এই সেবা দেশের সব হাজির জন্য বিনামূল্যে নিশ্চিত করা হয়েছে, যার ফলে হজ শেষে উল্লেখযোগ্য অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘যৌক্তিক খরচে হজ পালনের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া প্রায় ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৪ সালে যেখানে বিমানভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, ২০২৬ সালের হজে তা কমে হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা।’

উপদেষ্টা জানান, গত বছর সরকারি মাধ্যমের হাজিদের হজ শেষে উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আইবিএনে পড়ে থাকা প্রায় ৩৮ কোটি টাকা ফেরত এনে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত বছর ও চলতি বছর হজ ব্যবস্থাপনায় সরকারি ব্যয়ে কাউকে নেওয়া হয়নি এবং সৌদি প্রান্তে টিম সদস্য সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

এ বছর তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, সীমিত আয়ের মানুষের জন্য ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার একটি সাশ্রয়ী প্যাকেজ চালু করা হয়েছে।

পাশাপাশি প্যাকেজ–৩ এর ক্ষেত্রে সার্ভিস চার্জ হজযাত্রীপ্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল কমানো হয়েছে এবং হাজিদের আবাসন হারাম শরিফ থেকে দেড় কিলোমিটারের মধ্যে নির্ধারণ করা হয়েছে, যাতে যাতায়াত সহজ হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি, তবে মামলা নিষ্পত্তি হলে দ্রুত তা শেষ করা হবে, পাশাপাশি বিভিন্ন গ্রেডে পদোন্নতি ও নতুন নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪১   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গার ভাটপাড়া গরু-ছাগলের হাঁকডাকে জমে উঠেছে গ্রামবাংলার প্রাণের পশুর হাট
পদ্মা পাড় খনন করে রাতভর মাটি পাচার হুমকির মুখে চরভদ্রাসনের রাস্তা-ঘাট ও স্বপ্নের ব্লক বাঁধ
ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবকের কারাদণ্ড
জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না - স্পীকার
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে : ডিএমপি কমিশনার
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ