ভূমি সেবায় হয়রানি বন্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর তাগিদ ভূমিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি সেবায় হয়রানি বন্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর তাগিদ ভূমিমন্ত্রীর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



ভূমি সেবায় হয়রানি বন্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর তাগিদ ভূমিমন্ত্রীর

ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি নিরসনে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ভূমি অফিসে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অসহায় কৃষক কিংবা সাধারণ মানুষ যাতে ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সে দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। জমি নিয়ে বিরোধ ও অসন্তোষ নিরসনে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ইউএনও, এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কেউ যাতে হয়রানির শিকার না হন এবং ভূমিদস্যুরা যাতে কোনোভাবেই প্রশ্রয় না পান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৮   ৩ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
দেশের ১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের কাজ চলছে
ভূমি সেবায় হয়রানি বন্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর তাগিদ ভূমিমন্ত্রীর
সর্বজনীন পেনশনের আওতায় আসবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ