নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই অফিসেই ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।’

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অল্প সময়ে তিনি দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে আশা করি। দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে। দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১২:২১:১৩   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ