পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৮০

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৮০
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৮০

সাম্প্রতিক ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানের দুইটি প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী-শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভোরের আলো ফোটার আগেই শোনা গেলো ভয়াবহ বিস্ফোরণের শব্দ। আফগানিস্তানের পাকতিকা ও নানগারহার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান।

এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে সেনাবাহিনী। হামলায় ব্যবহার করা হয় এফ- সিক্সটিন এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান।

সম্প্রতি ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাসহ পাকিস্তানে সাম্প্রতিক সব হামলার পেছনে টিটিপি জড়িত থাকায় এ অভিযান বলে দাবি করা হয়। একইদিন জঙ্গিগোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানোর কথা জানায় ইসলামাবাদ।

সীমান্ত এলাকায় চলমান হামলার পর জরুরি বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে পাকিস্তানকে প্রতিশোধমূলক জবাব দেয়ার বিষয়ে আলোচনা করা হয়। কখন প্রতিশোধমূলক অভিযান চালানো হবে, তা তালেবান নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

আফগান সরকারের দাবি, পাকিস্তানের এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২:২৫:১৭   ১৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ