​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ও ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর হরিপুর গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের চার ছেলের মধ্যে সলিমুদ্দিনের সন্তান আবেদ আলী তার দাদা নায়েব আলীর কাছ থেকে ১ একর ৫২ শতাংশ জমি ক্রয় করেন। আবেদ আলী অবিবাহিত ছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর তিনি নিজেও মারা যান।
​ইসলামী শরীয়াহ ও উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো অবিবাহিত ব্যক্তি মারা গেলে তার সম্পদের মালিক হন তার পিতা-মাতা। সে অনুযায়ী আবেদ আলীর মৃত্যুর পর তার সমস্ত সম্পদের একক মালিক হন তার পিতা সলিমুদ্দিন। পরবর্তীতে বিআরএস (BRS) রেকর্ডের সময় ওই সম্পদ সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের সন্তান আব্দুস সালামের নামে রেকর্ডভুক্ত হয়। সেই থেকে আব্দুস সালামের বংশধরেরা পৈত্রিক সূত্রে ওয়ারিশ হয়ে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

​অভিযোগ উঠেছে, নায়েব আলী মন্ডলের আরেক ছেলে সিরাজ মন্ডলের বংশধরেরা দীর্ঘদিনের ভোগদখলীয় এই জমিতে অযৌক্তিকভাবে ভাগ দাবি করছে। সিরাজ মন্ডলের উত্তরাধিকারী জহুরুল ইসলাম তাজেল, আকরাম হোসেন ও নান্নু মিয়া সহ তাদের অনুসারীরা গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।

​ভুক্তভোগী আমানুল্লাহ (সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের উত্তরসূরী) জানান, প্রতিপক্ষরা জমিতে চাষাবাদে বাধা প্রদান করছে, ফসল নষ্ট করছে এবং তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​”আইন অনুযায়ী আমরা এই জমির বৈধ মালিক। কিন্তু সিরাজ মন্ডলের বংশধরেরা পেশীশক্তি খাটিয়ে আমাদের পৈত্রিক জমি দখলের পায়তারা করছে এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

​এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​চর হরিপুর এলাকায় এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১০   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ