রবিবার, ১ মার্চ ২০২৬

কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন
রবিবার, ১ মার্চ ২০২৬



কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গতকালই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নতুন করে রোববার (১ মার্চ) মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে কুয়েতে এখন পর্যন্ত বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া না গেলেও আল জাজিরা জানিয়েছে, দেশটিতে হামলার সতর্কতা সাইরেনগুলো সক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটি সাধারণ জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন।

এর আগে গতকাল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কুয়েত বিমানবন্দর। সে হামলায় ৩ বাংলাদেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ মার্চ) আইআরজিসি দাবি করেছে, তারা ইসরাইল ও এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে। এছাড়া ইসরাইলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর হাকিরিয়া কমপ্লেক্স এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৮   ১২ বার পঠিত