নারায়ণগঞ্জে আকস্মিক পেট্রল ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে আকস্মিক পেট্রল ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



নারায়ণগঞ্জে আকস্মিক পেট্রল ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ মার্চ ) দুপুরে সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বলে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত ডিপোতে এসে পৌঁছান। এরপর তিনি ডিপোর ভেতরে বিভিন্ন স্থান ঘুরে সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কিনা তা জানতে চান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি তিনি জ্বালানি তেলের অবৈধ লেনদেন না করতে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করেন।

প্রতিমন্ত্রী সবাইকে হুঁশিয়ার করে বলেন, ‘চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রায় এক ঘণ্টা ব্যাপি ডিপো পরিদর্শন ও মতমিনিময় শেষে দুপুর সাড়ে ১২টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী আকস্মিক পরিদর্শন করেছেন মেঘনা ডিপো। এ সময় তিনি জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৯   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পুঁজিবাজারে রোডশোর প্রয়োজন নেই, ব্রোকারেজ হাউজে নিয়মিত অডিট হবে: বিএসইসি চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ