দেশের সব ইমাম-মুয়াজ্জিন সম্মানি ভাতা পাবেন : হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের সব ইমাম-মুয়াজ্জিন সম্মানি ভাতা পাবেন : হুইপ দুলু
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



দেশের সব ইমাম-মুয়াজ্জিন সম্মানি ভাতা পাবেন : হুইপ দুলু

বাংলাদেশে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা সবচেয়ে বেশি অবহেলিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘মসজিদের ইমামরা হচ্ছেন আমাদের নেতা, এ দেশের সব শ্রেণির মানুষের নেতা। আগামীতে বাংলাদেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন সম্মানি ভাতা পাবেন, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের এনএস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় আমি বহু জায়গায় তার সঙ্গে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম। সেই খাল কাটা দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে প্রমাণিত হয়েছে জিয়াউর রহমান কেন এই খাল কাটতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘ফারাক্কা ও তিস্তা ব্যারেজ বন্ধ করে দেওয়ায় উত্তরাঞ্চলে পানি থাকে না।
এ কারণে এই অঞ্চলের মানুষের পানি রিজার্ভ থাকা খুব প্রয়োজন। এ জন্য তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন শুরু হবে। আপনারা দেখেছেন গতকালকে তারেক রহমান খাল খননের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেছেন।’

হুইপ দুলু আরো বলেন, ‘জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন খাল খনন করেছিলেন।
বাংলাদেশ তখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। আগামী দিনে বাংলাদেশে আর খাদ্যের অভাব থাকবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০৫   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ