বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে স্থানীয় থানায় বিকেলে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী মাদক কারবারি মোছা. সোনালী বেগমকে (৪২) আটক করে। তার হাতে থাকা একটি ব্যাগের ভিতর থেকে তিন হাজার পিস ইয়াবাসদৃশ্য বড়ি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়। সোনালী বেগম মাগুরা গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. রাসেল কবীর বাদি হয়ে বোয়ালমারী থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(খ) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪। সোনালী বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে চালান করা হবে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, তিন হাজার পিস ইয়াবা বড়িসহ সোনালী বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মামলা হয়েছে। আসামীকে মঙ্গলবার আদালতে চালান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩০   ২৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ