প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী
রবিবার, ২২ মার্চ ২০২৬



প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ। যারা বিভিন্নভাবে কুৎসা রটানো, মিথ্যাচার করছেন তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকারের প্রতিষ্ঠিত মতপ্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছেন।

কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ মন্তব্য করে রিজভী বলেন, যারা বিভিন্নভাবে মিথ্যাচার করছেন তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে।

এদিকে চট্টগ্রামে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান আহবান জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী শঙ্কা জানিয়ে বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির উপর চাপ বাড়বে।

আর একই শহরের নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির যে অভিযোগ আছে আগামী ৬ মাসের মধ্যে তা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে সরকার।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি অফিসের সেবা বিস্তৃত করতে কাজ করছে সরকার।

মূলত ঈদের ছুটিতেও ব্যস্ততম সময় কাটাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সরকারের মন্ত্রী ও এমপিরা।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২০   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ