আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
রবিবার, ২২ মার্চ ২০২৬



আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন

যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান জোরদার করার হুমকির মধ্যেই পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন এইচএমএস অ্যানসন আরব সাগরে পৌঁছেছে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, সাবমেরিনটি ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে যাত্রা শুরু করে এবং ধারণা করা হচ্ছে এটি হরমুজ প্রণালির নিকটবর্তী উত্তর আরব সাগরের একটি এলাকায় অবস্থান নিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এইচএমএস অ্যানসনে ১ হাজার ৬০০ কিলোমিটার (১০০০ মাইল) পাল্লার টমাহক ব্লক ফোর ভূমি-আক্রমণ ক্ষেপণাস্ত্র এবং স্পিয়ারফিশ হেভিওয়েট টর্পেডো রয়েছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলে এই নৌযানটির আগমন এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছেন।

সূত্র : আলজাজিরা।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৭   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ