শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু
রবিবার, ২২ মার্চ ২০২৬



শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। একটা দেশের রাজনৈতিক অর্থনৈতিকভাবে ধ্বংস করতে গেলে সবচেয়ে আগে আঘাত করতে হবে শিক্ষাকে। এসএসসি এইচএসসি সাদা কাগজ লিখে দিয়ে আসলেই জিপিএ ৫, সামান্য কিছু লিখলে গোল্ডেন ৫ এইটা কি শিক্ষা?

রবিবার (২২ মার্চ) এনএস সরকারি কলেজ শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে পুসান মেধাবী মুখ মিলন মেলায় এসব কথা বলেন তিনি। এর আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস আ্যাসোসিয়েশন অব নাটোর বাংলাদেশ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আন্তর্জাতিক একটা চক্রান্ত ষড়যন্ত্র এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,কেন্দ্রীয় কমিটি পুসানের সভাপতি জান মাহামুদ লিটন,সাধারন সম্পাদক আরমান হোসেন আকাশ,সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম সহ পুসানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩০   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ