ফতুল্লায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপি
সোমবার, ২৩ মার্চ ২০২৬



ফতুল্লায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপি

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় একটি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি নেতারা।

সোমবার (২৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি অবগত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে আসা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত ভাঙচুর হওয়া বাড়িটি মেরামত করে পুনরায় বসবাস করতে পারে, সে জন্য জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মামুন মাহমুদ আরও বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বাড়িঘর ভাঙচুর একটি ফৌজদারি অপরাধ। ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানানো হবে।”

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২০ মার্চ ভোরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে রুবেল, আনিসসহ প্রায় অর্ধশতাধিক সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ফতুল্লা থানা থেকে পুলিশ পাঠানো হয়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৩   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ময়মনসিংহে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ২১ লাখ টাকা উদ্ধার
রাজশাহীতে চুরির ১২ লাখ টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: ইউজিসি চেয়ারম্যান
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’
অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে আজ
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ