জামালপুরে তিন হাজার লিটার পেট্রল জব্দ, আটক ১১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে তিন হাজার লিটার পেট্রল জব্দ, আটক ১১
বুধবার, ২৫ মার্চ ২০২৬



জামালপুরে তিন হাজার লিটার পেট্রল জব্দ, আটক ১১

জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে আটকদের থানায় নেওয়া হয়েছে।

আটকরা হলেন- মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ি উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫), মো. সবুজ মিয়া (৪০) এবং বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘মঙ্গলবার মধ্যরাতে কেন্দুয়া কালিবাড়ি এলাকার সোহেল নামে এক ব্যবসায়ীর দোকান থেকে কয়েকজন খুচরা ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রল ক্রয় করে কয়েকটি যানবাহনে করে তেলের ড্রাম নিয়ে যাচ্ছিলেন। কেন্দুয়া বাজারের কাছে গাড়িগুলো পৌঁছালে স্থানীয়রা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। সেসময় গাড়িতে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে চালকসহ ১১ জনকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশাসহ ১৫টি ড্রামে প্রায় তিন হাজার লিটার পেট্রোল জব্দ করে।
পরে গাড়ি চালক ও খুচরা তেল ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জব্দ করা পেট্রল থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১২   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ