নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
বুধবার, ২৫ মার্চ ২০২৬



নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় জুম্মন হোসেন (২৫) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আরমান হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামে মোবারক হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মন ও আরমান চা খাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে দুজন আহত হলে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন।
আরমানের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
জামালপুরে তিন হাজার লিটার পেট্রল জব্দ, আটক ১১
জ্বালানি সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিলো দক্ষিণ কোরিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ