স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য ৬টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোস্ট গার্ড দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখে। এর মধ্যে ‘বিসিজিএস কুতুবদিয়া’ (বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট, চাঁদপুর) ‘বিসিজিএস শেটগাং’ (বিসিজি বেইস কাশীপুর পন্তুন, নারায়ণগঞ্জ), ‘বিসিজিএস তাজউদ্দিন’ (১৫ নং ঘাট, পতেঙ্গা), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছা নগর), ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা) এবং ‘বিসিজিএস তৌহিদ’ (রুপসা, খুলনা)।

লেফটেন্যান্ট কমান্ডার সুজন বলেন, জাহাজ পরিদর্শন করতে উক্ত এলাকার এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আসেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

তিনি আরও বলেন, পরিদর্শনকালে জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকরা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

বাংলাদেশ সময়: ০:০০:২৫   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ