বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

দুই আসর বিশ্বকাপ মিস করার পর এবারও কঠিন পথেই এগোচ্ছে ইতালি। তবে শেষ পর্যন্ত আশা টিকিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আজ্জুরিরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে নিজেদের মাঠ বেরগামোতে শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইতালি। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। নিষ্প্রভ পারফরম্যান্সে একপর্যায়ে নিজেদের সমর্থকদের দুয়োও শুনতে হয় জেনারো গাত্তুসোর দলকে।

প্রথম ৪৫ মিনিটে ইতালির মাত্র দুটি শট লক্ষ্যে ছিল, যা সহজেই ঠেকিয়ে দেন উত্তর আয়ারল্যান্ডের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৬তম মিনিটে ডেডলক ভাঙে ইতালি। মাত্তেও পলিতানোর ক্রস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডার বল পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে, বক্সের সামনে সুযোগ পেয়ে জোরালো হাফ-ভলিতে জালে বল জড়ান সান্দ্রো টোনালি।

এরপর ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মইস কিন। টোনালির দারুণ এক ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের চাপ সামলে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। বল পোস্টে লেগে জালে জড়ালে জয় নিশ্চিত হয় ইতালির।

এই জয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি। এর আগের দুই বিশ্বকাপেও প্লে-অফে ব্যর্থ হয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি আজ্জুরিরা। এবার সেই হতাশা কাটাতে আর মাত্র এক ধাপ দূরে তারা।

আগামী মঙ্গলবার প্লে-অফ ফাইনালে ইতালির প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। ওই ম্যাচে জিতলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত হবে তাদের।

একইদিন প্লে-অফে জয় পেয়েছে: পোল্যান্ড,তুরস্ক,ডেনমার্ক,সুইডেন,চেক প্রজাতন্ত্র,কসোভো,বসনিয়া-হার্জেগোভিনা

প্লে-অফের চারটি ফাইনালে জয়ী চার দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।

প্লে-অফে সম্ভাব্য লড়াই:

ইতালি বনাম বসনিয়া-হার্জেগোভিনা

পোল্যান্ড বনাম সুইডেন

চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক

কসোভো বনাম তুরস্ক।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২২   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ