পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য অন্যান্য বাহিনীর পাশাপাশি মূল ভূমিকা পুলিশের।

তিনি বলেন, আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। ৫ আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। পুলিশ যাতে পুনরায় সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা চলছে।

আইজিপি আরও বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আসে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা হবে।

কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের নৈতিক চিন্তা চেতনার উন্নত করতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে।

এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান ও আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০১   ১৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিতে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ