ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ বলেছেন, “একটি সমাজ তখনই সার্থক হয়, যখন সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকে। ন্যায়হীন সমাজে কখনো স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয়।”

​শুক্রবার (২৭ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক ২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনউদ্দিন আরো বলেন, ন্যায়ভিত্তিক সমাজ হলো এমন একটি ব্যবস্থা যেখানে ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ ও নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা পাবে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে দুর্নীতি, বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের কারণে সমাজে অশান্তি ও মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায়ের পক্ষে কাজ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন ​: আইনের চোখে সবাই সমান—এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

​সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক পশ্চিম থানার সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন,বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রহমান।

​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ পরবর্তী সময়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪১   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ