চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ উদ্বোধন
রবিবার, ২৯ মার্চ ২০২৬



চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ উদ্বোধন

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুম থেকে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে এসব বীজ প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০০ জন পাট চাষীর মাঝে বিনামূল্যে পাটবীজ হস্তান্তর করা হয়।

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কেরামত আলী জানান, চরভদ্রাসন উপজেলায় ২ হাজার ৫০০ জন পাট চাষীকে এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। আজ ৫০০ জনকে বীজ প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ২ হাজার জন চাষীর মাঝেও বিনামূল্যে পাট বীজ বিতরণ সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৬   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ