খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খেলাধুলা » খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।

আজ ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতি আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের এই বিপুল উপস্থিতিই বলে দিচ্ছে আমরা খেলাধুলাপ্রিয় একটি দেশ। খেলাধুলার মাধ্যমেই আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন আনতে চাই। দল-মত নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূলের ক্রীড়া অবকাঠামো জোরদারের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা আজ কেবল ঢাকাকেন্দ্রিক নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। এ সময় তিনি দেশের সব বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করা এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৭   ৪ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ