ঈদুল আজহায় নৌপথ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদুল আজহায় নৌপথ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



ঈদুল আজহায় নৌপথ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (৩১ মার্চ) বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ নির্দেশ দেন।

মতবিনিময়সভায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন তিনি।

কোনো রকম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলেও এ সময় মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
একই সঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরো কার্যকর ও গতিশীল হতে হবে। ফেরিতে যাত্রী পারাপারের সময় যাত্রী সেবার মান উন্নয়ন করতে হবে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনেই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৭   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ