মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি থাকা শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

উদ্ধারদের মধ্যে এক শিশু ও ছয় নারী রয়েছে। তারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি রাখার খবর পায় কোস্ট গার্ড।

পরে কোস্ট গার্ডের একটি দল সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পাচারকারী দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি।

পরে পাচারকারীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত বসতঘরটি তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধারদের তথ্যের বরাতে কোস্ট গার্ডের এ গণমাধ্যম সূত্র জানায়, সাগর পথে মালয়েশিয়া পাচারে কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তারা বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে। উদ্ধারদের মালয়েশিয়া পাচারের জন্য ঘরটিতে জিম্মি রাখা হয়েছিল।

উদ্ধারদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৮   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ