হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব

রাজশাহীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে হামসহ দশ ধরনের রোগের টিকার সংকট রয়েছে। ৬০৪ কোটি টাকার টিকা কিনতে সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই টিকা পাওয়া যাবে। টিকার ডোজ পাওয়ার পর টিকা দান কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে হামপ্রবণ এলাকা চিহ্নিত করে শিশুদের শরীরের ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হামের আপদকালীন হাম ব্যতিত অন্য শিশু রোগীদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা করার চিন্তা করা হচ্ছে।

সচিব আরও জানান, হামের নতুন ভ্যারিয়েন্ট শিশুদের আক্রান্ত করছে কি না তা নিশ্চিত হতে উচ্চ পর্যায়ের ৩ বিশেষজ্ঞ কাজ শুরু করেছে।

সচিব বলেন, ‘যত দ্রুত সম্ভব রাজশাহীতে নির্মাণের পর পড়ে থাকা ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লোকবল সংকট নিরসনে উদ্যোগ নেয়া হবে।’

বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনটি ভেন্টিলেটর দেন সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস।

এর আগে তারা হাসপাতালের সকল বিভাগীয় প্রধানের সঙ্গে মতবিনিময় ও হাসপাতলের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৩   ১২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মধুখালীতে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ