মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম সংশোধনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভাতা বিতরণে সংঘটিত অনিয়মগুলো চিহ্নিত করে তা সংশোধনে সরকার নিরলসভাবে কাজ করছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, খুব শিগগিরই কাজ সম্পন্ন করে এসব অনিয়ম এবং একটি প্রামাণ্য তালিকা জাতির সামনে উপস্থাপন করা হবে।’

এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এ বিষয়ে তার মন্ত্রণালয়ে বহু অভিযোগ এসেছে এবং মন্ত্রণালয় তা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি বলেন, ‘তাদের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অন্যদিকে, অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করে তাদের ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:২৭:০২   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ